ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২৭
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি জেলা সংবাদদাতা এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ পত্র পাঠক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শ্যামল নাথ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্প্দক মোঃ আনোয়ার আল হক প্রমূখ।
আলোচনা সভা শেষে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির পক্ষ থেকে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও  দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি জেলা সংবাদদাতা একেএম মকছুদ আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat