ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২৪
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। শেষদিন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। আগামীকাল শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহা. ইসরাইল হোসেন।
গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয় ২ জুন। আগামী ২৮ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী।
এছাড়া আরও দুই স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা রহমান লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা নির্বাচন কমিশনে আপীল করলেও শেষ পর্যন্ত তা টিকেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat