ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২২
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত দেশ ইতালিতে ঘরের বাইরে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। এ সিদ্ধান্ত ২৮ জুন থেকে কার্যকর হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ কথা জানায়। 
ইতালির বৈজ্ঞানিক পরামর্শ কমিটির সুপারিশে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তবে বড় ধরনের সমাবেশে অংশ নিলে সেক্ষেত্রে সঙ্গে অন্তত মাস্ক রাখার কথা বলা হয়েছে। 
মাস্ক বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তটি কার্যকর হবে ইতালির ‘হোয়াইট’ জোনে। ভাইরাসটি কিভাবে দ্রুত ছড়ায় তার উপর ভিত্তি করে এই জোন বিভাজন করা হয়েছে। প্রত্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র এলাকা অস্তা ভ্যালি ছাড়া পুরো ইতালিই হোয়াইট জোনের আওতাভুক্ত।
বিশেষজ্ঞরা ধারনা করছেন ২৮ জুন নাগাদ পুরো ইতালিই হোয়াইট জোনের আওতায় চলে আসবে। 
সোমবার দেশটিতে নতুন করে ২১ জন মারা গেছে। সংক্রমিত হয়েছে ৪৯৫ জন। 
করোনা মহামারি শুরুর পর থেকে ইতালিতে রেকর্ড এক লাখ ২৭ হাজার ২৯১ জন মারা গেছে এবং সংক্রমিত হয়েছে ৪২ লাখ ৫০ হাজার লোক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat