ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৪-০৯
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া হত্যা মামলার ওয়ারেন্টের আসামী স্বামী আজিজুল হক(৩২)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল হক উপজেলার কয়ড়া ইউনিয়নের হরিশপুর গ্রামের জালাল ভুইয়ার ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারী রাতে তানিয়াকে হত্যা করে স্বামী আজিজুল হক। হত্যা করার পরে তাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আজিজুল হক পলাতক ছিলো।
খবর পেয়ে পুলিশ নিহত তানিয়ার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠায়। পরে ২৬ জানুয়ারী নিহত তানিয়ার মা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্য মামলা দায়ের করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, নিহত তানিয়া হত্যা মামলায় তার স্বামী অনেকদিন পলাতক ছিলো। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে বৃহস্পতিবার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat