ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভিয়েতনামে রাষ্ট্র বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় চার মানবাধিকার কর্মীকে ১০ বছর পর্যন্ত কারাদন্ড দেয়া হয়েছে।
ভিয়েতনামে কমিউনিস্ট সরকারে নতুন মন্ত্রীসভা শপথ নিতে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে শীর্ষ নেতৃবৃন্দ তাদের দায়িত্ব নিতে যাচ্ছেন।
পর্যবেক্ষকরা বলছেন, এসব রাজনৈতিক ঘটনাপ্রবাহের সাথে মানবাধিকার কর্মীদের ওপর চাপ তৈরির ঘটনা একইসঙ্গে ঘটছে।
ল্যাম ডং এর সেন্ট্রাল হাই ল্যান্ডস প্রদেশে মঙ্গলবার অ্যাক্টিভস্ট ভু তিয়েন শি(৫৫) কে ১০ বছর কারাদন্ড দেয়া হয়েছে। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ও নেতৃবৃন্দের মানহানি করে অনলাইনে আর্টিকেল পোস্ট ও শেয়ারের অভিযোগে তাকে এ কারাদন্ড দেয়া হয়।
নিকটবর্তী উপকূলীয় খাঞ্চ হোয়া প্রদেশে ২৫ থেকে ৫৯ বছর বয়সী তিনজনকে একই অভিযোগে পাঁচ থেকে নয় বছরের জেল দেয়া হয়।
অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ভিয়েতনামে ২০১৬ সালের পর রাজনৈতিক বন্দীর সংখ্যা দ্বিগুণ হয়ে ৮৪ থেকে ১৭০ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat