ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৩-০৯
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় আজ উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় নলছিটি উপজেলা পরিষদে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, কখনও বিদ্যালয়ে যায়নি অথবা ঝড়েপড়েছে, এমন ৮ থেকে ১৪ বছর বয়সি শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে এ প্রকল্পে। এ জন্য উপজেলায় ৭০টি কেন্দ্র স্থাপন করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এসব কেন্দ্র যারা পড়ালেখা করবেন, তাদের প্রত্যেককে প্রতিমাসে ১২০ টাকা করে উপবৃত্তি দেওয়া হবে।এ কর্মশালায় শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat