ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০২-২৭
  • ৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আল সাদের কোচ হিসেবে পঞ্চম শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা জাভি হার্নান্দেজ। তার অধীনে আল সাদ কাতার কাপের ফাইনালে আল-দুহাইল ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে।
গত মৌসুমেও আল সাদ এই একই প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা জিতেছিল। যদিও গতবারের ফাইনালে আল-দুহাইল ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল জাভির শিষ্যরা।
শুক্রবার ফাইনালের দুটি গোলই করেছেন বাগদাদ বুনেদজাহ । তার দ্বিতীয় গোলটির যোগানদাতা ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সান্তিহ কাজোরলা।
আল সাদের কোচ হিসেবে ষষ্ঠ শিরোপার দ্বারপ্রান্তে রয়েছেন জাভি। আগামী ৭ মার্চ ২০২০/২১ মৌসুমের কিউএনবি স্টার্স লিগের শিরোপা জিততে পারলেই এই কৃতিত্ব দেখাবেন সাবেক এই বার্সা তারকা।
এর আগে আল সাদের হয়ে জাভি যে শিরোপাগুলো জিতেছেন সেগুলো হলো ২০২০ কাতার কাপ, ২০২০ আমির কাপ, ২০১৯ কাতারি সুপার কাপ ও ২০১৯/২০ কাতারি স্টার্স কাপ।
আল সাদের হয়ে লিগ শিরোপা জয় ও ২০২১ আমির কাপে অংশগ্রহণের পর জাভির বার্সেলোনায় ফিরে যাওয়া নিয়ে জোড় গুঞ্জন শুরু হয়েছিল। তবে বার্সেলোনার সভাপতি নির্বাচনে হুয়ান লাপোর্তা কিংবা ভিক্টর ফন্ট জিততে পারলে কাতালান ক্লাবে জাভির ফিরে আসার সম্ভাবনা বেশী বলে অনেকেই মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat