ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০২-১৩
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার (ইসিডিসি) প্রধান সতর্ক করে বলেছেন, করোনাভাইরাস দীর্ঘদিন ধরে থাকতে পারে। গত মাসে বিশ্বে সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসা এবং বিভিন্ন দেশে টিকা দেয়ার কাজ শুরু হওয়া সত্ত্বেও শুক্রবার তিনি এ বিষয়ে সতর্ক করেন।
এক সাক্ষাতকারে ইসিডিসি প্রধান এন্ড্রু আমন ইউরোপীয় দেশগুলোর প্রতি করোনা প্রতিরোধী পদক্ষেপ সমূহ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন।
স্টকহোম ভিত্তিক এই সংস্থা প্রধান বলেন, করোনা আমাদের সাথে রয়ে যাবে ভেবেই প্রস্তুতি নিতে হবে। বিশেষজ্ঞদের সময়ে সময়ে টিকাকে আরো উন্নত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
গত বছর চীনে শুরু হওয়া এই করোনার সংক্রমণ বিশ্বব্যাপী তীব্র হওয়ার পর গত মাসে ৪৪.৫ শতাংশ কমে আসে।
কোভিড ১৯ সংক্রমণে এ পর্যন্ত বিশ্বে ১০ কোটি ৭০ লাখেরও বেশি লোক আক্রান্ত এবং প্রায় ২৪ লাখ লোক মারা গেছে।
কিন্তু রোগ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সকল দেশ যদি দ্রুত ও সমভাবে টিকা না পায় তাহলে এই মহামারির অবসান ঘটবে না।
মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক খোলা চিঠিতে বিশেষজ্ঞরা বলছেন, সম্পদশালী দেশগুলোতে টিকা মজুদ করা হচেছ। তাই বৈশ্বিক পর্যায়ে করোনা নিয়ন্ত্রণে কয়েক বছর লাগতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat