ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০২-০৯
  • ৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টলিউডের নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় স্বামী রোশান সিং। দিন দিন আরও বেশি করে যেন আবেগপ্রবণ হয়ে উঠছেন রোশান। সামাজিক মাধ্যমের পোস্টে বারবার তুলে ধরার চেষ্টা করছেন নিজের মনের কথা। এবার ইনস্টাগ্রামের স্টোরিতে তুলে ধরলেন সেরকম কথা।

রবিবার ইনস্টাগ্রামে একটি স্টোরিতে রোশান সিং লেকেন, ‘আমায় নিয়ে কখনও যদি কারও কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল।’যদিও রোশানের এই পোস্ট নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনের একাংশের মনে। কার সঙ্গে সুসম্পর্কের কথা বলছেন রোশান? ইঙ্গিতপূর্ণ পোস্টটি কি শ্রাবন্তীকে উদ্দেশ করে? যদিও পুরো বিষয়টিকে ঠাট্টার ছলে উড়িয়ে দিয়ে ইনস্টাগ্রামে আরও একটি স্টোরি পোস্ট করেন রোশান।সেখানে তিনি লেখেন, ‘তার প্রতিটা রিলই মজা এবং বিনোদনের জন্য করে থাকে তিনি। কাউকে ব্যক্তিগতভাবে দুঃখ দেওয়ার উদ্দেশে নয়।’কয়েক দিন আগে শ্রাবন্তী-পুত্র অভিমন্যুর একটি পোস্ট শোরগোল ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে ‘বডি বিল্ডার’-দের ঘিলুতে বুদ্ধির অভাব বলে কটাক্ষ করেছিলেন তিনি। যদিও কাকে উদ্দেশ করে সেই পোস্ট করেছিলেন শ্রাবন্তী-পুত্র, তা স্পষ্ট করেননি্ রোশানের ইনস্টা স্টোরি কি সেই পোস্টের পালটা? ভাবাচ্ছে নেটিজেনের একাংশকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat