ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর জেলার সখিপুরে ১১ বছরের এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ পরবর্তী হত্যা ও মরদেহ গুম করার অপরাধে ফরিদ শেখ (৪০) ও জাকির শেখকে (৩২) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার বেলা ১১টার দিকে আসামীদের উপস্থিতিতে এই আদেশ দেন শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম মিয়া। এই সময় রাষ্ট্র পক্ষের পিপি এডভোকেট ফিরোজ আহমেদ ও আসামী পক্ষের আইনজীবী এডভোকেট শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, সখিপুর সরদার কান্দি গ্রামের মৃত ছামেদ শেখের ছেলে ফরিদ ও আ. রাজ্জাক শেখের ছেলে জাকির শেখ ২০১৭ সালের ১৭ জুলাই বেলা সাড়ে ১১ টায় একটি খালি ঘরে নিয়ে শিশুকে(১১) ধর্ষণ করে। পরে সে ওই শিশুকে হত্যা করে পাশবর্তী পাটক্ষেতে ফেলে রাখে। পরবর্তীতে গলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। এই বিষয়ে শিশুটির পিতা লেহাজ উদ্দিন শেখ বাদী হয়ে থানায় মামলা করে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এডভোকেট ফিরোজ আহমেদ বলেন, অর্থের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ পরবর্তী হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উভয় আসামীকে মৃত্যুদণ্ডাদেশ ও লাশ গুম করার অপরাধে ৭ বছরের সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আদালতের যুগোপযোগী এই আদেশকে রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট। আশা করছি, আদালত ধর্ষকের বিরুদ্ধে এই ধরনের আদেশ অব্যাহত রাখলে সমাজ ধর্ষণ ব্যাধি থেকে মুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat