ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০১-২০
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি বলেছেন, কাঁচা পাটের ডিলার ও আড়তদাররা ১,০০০ মণের বেশি কাঁচাপাট এক মাসের বেশি সময় মজুত করতে পারবেন না।
তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানীর ধারা বেগবান করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাট অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
গোলাম দস্তগীর গাজী আজ দুপুরে সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পীনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠককালে এসব কথা বলেন।
সভায় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট মিল এসোসিয়েশনের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ জুট স্পীনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মো. জাহিদ মিয়াসহ এসোসিয়েশন দু’টির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, সম্প্রতি দেশে কাঁচা পাটের সংকট তৈরির কারণে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্যের রপ্তানী আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, এজন্য লাইসেন্স বিহীন অসাধূ ব্যবসায়ীদেরকে কাঁচা পাট ও ভেজা পাট কেনা-বেচা বন্ধ করতে ও বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে পাট অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat