ব্রেকিং নিউজ :
ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর চাঁদের পথে নাসার ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামেও শুরু হয়েছে অল্প সময়ের মধ্যে করোনার নমুনা অ্যান্টিজেন পরীক্ষা। চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ।
তিনি বলেন, মঙ্গলবার থেকে বিআইটিআইডি ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে ১ হাজার কিট দেওয়া হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়। প্রথমদিন ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি পজেটিভ আসে। অল্প সময়ের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিচ্ছি।
এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়। পরে গত ৫ ডিসেম্বর থেকে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা দেশের ১০টি জেলায় শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat