ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০১-০৪
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আপতত প্রয়োজনীয় দু’টি রিং সৌরভ গাঙ্গুলীর ধমনীতে বসানো হচ্ছে না। তাই আগামী বুধবারের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি গাঙ্গুলী।
বাড়িতে ফিরে গেলেও, চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন গাঙ্গুলী। তার চিকিৎসারজন্য গঠিত নয় সদস্যের বোর্ড প্রয়োজনীয় দু’টি রিং বসানোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।
আজ ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সাথে ভিডিও বৈঠক করেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এছাড়াও দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসকরা ছিলেন ঐ ভিডিও বৈঠকে। বৈঠকে চিকিৎসকরা আপতত গাঙ্গুলীর ধমনীতে রিং না বসানোর সিদ্বান্ত নেন।
বৈঠকের পর চিকিৎসকেরা জানান, ‘এখন সুস্থ রয়েছেন গাঙ্গুলী। আগামী বুধবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে । আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী কাল তাকে দেখতে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এদিন সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার রিপোর্ট সস্তোষজনক ছিল।’
গত শনিবার সকালে ব্যক্তিগত জিমে শরীর চর্চা করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করে মাথা ঘুড়ে গড়ে যান গাঙ্গুলী। পরে সাথে-সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায় , ‘রুটিন মেনে সকালে নিজের কাজ শুরু করেছিলেন গাঙ্গুলী। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে একটি হাসপাতালে আনা হয়। গাঙ্গুলীর হৃদপিন্ডে তিনটি ‘ব্লক’ ধরা পড়েছে। তার মধ্যে ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ‘ব্লক’ ছিলো। বাকি দু’টিতে প্রায় ৭০ শতাংশ। তখনই অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে ডান দিকের ধমনীতে একটি রিং বসানো হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat