ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০১-০৩
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন,এসময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ জন,এসময়ে করোনায় সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ রোববার (৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৬ জন। সুস্থদের মধ্যে সিলেট জেলার ২১ ও হবিগঞ্জের ৫ জন বাসিন্দা রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৪ জন। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৭৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭১ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০২ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১১,হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৩৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ১৭৭, সুনামগঞ্জে ২ হাজার ৫১৫, হবিগঞ্জে ১ হাজার ৯৬২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৮৩ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে, মৃত ২ জনেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০১, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৩৮ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩৫, সুনামগঞ্জের ২ ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৪৪ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় নতুন করে হোম কোয়ারান্টাইনে গেছেন ১১৯ জন, সর্বমোট হোম কোয়ারান্টাইনের মধ্যে সিলেট জেলায় ৪৬৭ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৭৩ জন। এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat