ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এক সাম্প্রতিক সাক্ষাত্কারে জানিয়েছেন, তিনি আরো অনেক দিন খেলা চালিয়ে যেতে চান এবং কাতারে পর্তুগালকে নিয়ে বিশ্বকাপে জয়ের স্বপ্ন দেখেন তিনি।
সামনের ফেব্রুয়ারিতেই ৩৬-এ পা রাখতে যাওয়া রোনালদো বলেন, ‘বয়সে কী আসে যায়! মনটাই গুরুত্বপূর্ণ। কালকে কী হবে আপনি জানেন না। আমি বর্তমানে থাকি, প্রতিটি মুহূর্তকে দাম দেই। এই মুহূর্তে যেমন আমি বেশ ভালো আছি, খুশি আছি; এবং আমার মনে হচ্ছে আরো অনেক দিন খেলে যেতে পারব আমি। কিন্তু ফুটবলে তো কোনো কিছুরই নিশ্চয়তা নেই।’
৩৬ ছুঁই ছুঁই এই জুভেন্তাস তারকা যে নিজের বয়সটা টের পাচ্ছেন না, সেটা তার মাঠের পারফরম্যান্সেও প্রতিফলিত হচ্ছে। চলতি মৌসুমে এখনো সিরি আ-র সর্বোচ্চ গোল সংগ্রাহক তিনি। জাতীয় দলের জার্সি গায়েও আছেন দুর্দান্ত ছন্দে।
পর্তুগালের হয়ে আর ৭ গোল করলেই ধরে ফেলবেন ইরানের আলি দাইকে, জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল সংগ্রাহক হিসেবে লিখাবেন নিজের নাম। শুধু রেকর্ডেই নজর না রোনালদোর, বললেন পর্তুগালকে নিয়ে জিততে চান ২০২২ সালের কাতার বিশ্বকাপ। এই বিশ্বকাপ জয় তার বহুদিনের ‘স্বপ্ন’ এবং এই পর্তুগাল দলকে নিয়ে তা ‘খুবই সম্ভব’ বলে মনে করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat