ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অষ্ট্রেলিয়ার জনবসতিপূর্ণ নগরী সিডনির বিভিন্ন এলাকায় শনিবার শুরু হতে যাচ্ছে নতুন করে লকডাউন ।
ক্রিসমাসের সময়ে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া থামাতে এ উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন কর্মকর্তারা।
নগরীর উত্তরাঞ্চলে সৈকত এলাকার নর্দান বিচে গুচ্ছ সংক্রমণ সংখ্যা ৩৮ হওয়ায় বাসিন্দাদের শনিবার বিকেল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, এ পদক্ষেপের কারণে ভাইরাসের তীব্র সংক্রমণ ঠেকাতে আমরা যথেষ্ট সময় পাবো। এর ফলে ক্রিসমাস ও নতুন বছরের এ সময়ে আমরা শিথিল থাকতে পারবো।
উল্লেখ্য নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি ।
শহরটির কয়েকটি এলাকায় শনিবার বিকেল ৫টা থেকে হাজার হাজার লোককে ঘরে অবস্থান করতে হবে। বিচ, পাব ও হোটেলসমূহ বন্ধ থাকবে।
এদিকে সিডনিতে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। কিন্তু নর্দান বিচের বাসিন্দাদের সারাক্ষণ মাস্ক পরতে বলা হয়েছে। এমনকি ঘরে থাকলেও।
অষ্ট্রেলিয়ায় এ পর্যন্ত ২৮ হাজারেরও বেশি কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৯০৮ জন।
দেশটির মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat