ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২০-১২-১১
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চকবাজারের নোয়াখালী ভবনে আগুন লেগে প্লাস্টিক কারখানা পুড়ে গেছে।আজ শুক্রবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক রাসেল সিকদার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে চকবাজারের উর্দুরোড এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। ভবনের মধ্যে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের কর্মকতারা জানিয়েছেন, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে ফায়ার কর্মীদের।
জানাগেছে,ভবনটি পরিত্যক্ত, তবে নিচতলায় প্লাস্টিক কারখানায় ছিল। সেখানেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat