ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ মেহেরপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি সুদৃঢ় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করতে হলে নারীদেরকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদেরকে বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাতে তারা আত্ম-নির্ভরশীল হয়ে সমাজে স্থান করে নিতে পারে।
ফরহাদ হোসেন বলেন, নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হলে বিভিন্ন ক্ষেত্রে নারী উদ্যেক্তা তৈরি করতে হবে। এজন্য তাদের যথাযথ প্রশিক্ষণের বিকল্প নেই। এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরকে আরো গতিশীলভাবে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাল্য-বিবাহের ফলে নারীরা অনেক পিছিয়ে পড়ে। তাই, বাল্য-বিবাহ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। তিনি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এস. এম. মুরাদ আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর, মেহেরপুরের উপ-পরিচালক মোছম্মত নাছিমা খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন।
পরে প্রতিমন্ত্রী ‘‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’ কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থ বছরের ভাতাভোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প -২০২০ এর উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat