ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন এবং একই সময়ে এ ভাইরাসে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে , আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৪ জন। নতুন সুস্থদের মধ্যে সবাই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৮৭৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ , হবিগঞ্জে ১ হাজার ৫৬৪ এবং মৌলভীবাজারের ১ হাজার ৭১৫ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ২৬, সুনামগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৬৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ২ হাজার ৯০৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৩৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরােেস ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৪৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮২ সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩ জন। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৭ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৪ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১০২ জন। এ সময়ে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat