ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-০৪
  • ৮৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। সুস্থ হয়েছেন ২৬ জন এবং একই সময়ে এ ভাইরাসে কারো মৃত্যু নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ২৮, সুনামগঞ্জের ৪, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজারের ১ জন রয়েছেন।এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৯ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫৩৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৮, হবিগঞ্জে ১ হাজার ৯০৭ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৩৬ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৬ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ২১, সুনামগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৪৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৮৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৬৪ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭১৫ জন সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরােেস কারো মৃত্যু হয়নি। সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ২৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ জন, এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪ জন ও হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন ২০১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৫ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১০২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat