ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ৮৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের কাছে ধানের জমিতে শনিবার বোকো হারাম যোদ্ধারা অন্তত ৪৩ কৃষি শ্রমিককে হত্যা করেছে। আহত করেছে ছয়জনকে।
জিহাদ বিরোধী একজন মিলিশিয়া এ খবর জানান।
তিনি বলেন, খোশোবে গ্রামে হত্যাকারীরা কৃষি শ্রমিকদের হাত পা বেঁধে গলা কেটে হত্যা করে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে বলেছেন, নির্বোধ এই হত্যাকান্ডে পুরো দেশ আহত হয়েছে।
মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, তারা ৪৩টি লাশ উদ্ধার করেছে। সকলকেই গলা কেটে হত্যা করা হয়েছে। ছয়জন গুরুতর আহত হয়েছে।
অপর এক মিলিশিয়া ইব্রাহিম লিমান জানান, নিহত এসব শ্রমিক প্রায় এক হাজার কিলোমিটার দূরের সোকাতো রাজ্য থেকে কাজের খোঁজে উত্তরপূর্বাঞ্চলে আসে।
এ ধরণের ৬০ জনকে ধানের জমির কাজে নিযুক্ত করা হয়। এর মধ্যে ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছয়জন আহত হয়েছে। বাকী আটজন নিখোঁজ রয়েছে। মনে করা হচ্ছে এদের অপহরণ করা হয়েছে।
বোকো হারাম ও আইএসডব্লিওএপি আইএস সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের কাছে তথ্য পাচার ও গুপ্তচরকাজে নিয়োজিত রয়েছে এমন সন্দেহে বোকো হারাম রাখাল, কৃষক ও শ্রমিক জাতীয় লোকজনকে টার্গেট করে তাদের হত্যা করে।
গত মাসেও পৃথক দুটি ঘটনায় বোকো হারাম জমিতে সেচ দেয়ার কাজে নিয়োজিত ২২ কৃষিশ্রমিককে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat