ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি যে, এই মুহূর্তে দলীয় প্রশিক্ষণ পরিচালনা করবেন তা নয়। তবে তিনি বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশগ্রহনকারী খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষন করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের কর্মকর্তারা।
গতকালই ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, দুই এক দিনের মধ্যে ফিরে আসছেন ডমিঙ্গো। তবে কোচিং এর বাকী সদস্যরা এখনই ফিরছেন না। ২৫ ডিসেম্বর বড়দিন পালন করেই ফিরবেন তারা।
আকরাম খান বলেন, ‘সামনে যেহেতু বড় দিন (২৫ ডিসেম্বর), আমাদের বোর্ড সভাপতি বলেছেন আগে প্রধান কোচ এসে খেলোয়াড়দের পারফর্মেন্স দেখুক, এরপর পুরো দল যখুন পূর্ণ উদ্যোমে অনুশীলন শুরু করবে তখন অন্য স্টাফরা যোগ দিবেন।’
বিসিবি প্রেসিডেন্ট কাপ শেষ করেই বাংলাদেশ ছেড়েছিলেন ডোমিঙ্গোসহ অন্য কোচিং স্টাফরা। কোভিড-১৯ সংক্রমনের কারণে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তার মাধ্যমে আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। এই সময় অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ একটি দ্বিপাক্ষিক সিরিজ। সিরিজের অনুশীলন শুরু হবে বড়দিন উৎসবের পর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat