ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে দিয়েছেন লড়াই করে কিভাবে বাঁচতে হয়। ৩০ লক্ষ শহীদের স্বপ্ন পূরণ করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে। বিজ্ঞান চর্চা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।
আজ বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত ‘শেখ রাসেল শিশু কিশোর বিজ্ঞান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়াফেস ওসমান বলেন, আগামী প্রজন্মের হাতে দেশকে তুলে দিতে চাই। শিশুদের সৎ পথে মানুষ করতে হবে। সৎ শিশুরাই বাংলাদেশকে উজ্জ্বল অবস্থানে নিয়ে যাবে।
বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান এবং পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো: মোজাম্মেল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ থেকে আসা ৮৫ জন শিক্ষার্থীকেসেরা বিজ্ঞান প্রতিযোগী হিসেবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে মন্ত্রী শিশু কিশোরের জন্য আয়োজিত “শেখ রাসেল স্মৃতি ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী” উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat