ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯৪২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩০, হবিগঞ্জে ১ হাজার ৮৬০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬৫ জন, একই সময়ে করোনাভাইরাসে বিভাগের মধ্যে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ (১১ নভেম্বর) সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৬৫ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থ হওয়ার মধ্যে সিলেট জেলার ৫৭ , সুনামগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলার ৪ জন বাসিন্দা রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭১৮ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ১০৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৬৭ , হবিগঞ্জে ১ হাজার ৫৪৭ এবং মৌলভীবাজারের ১ হাজার ৬৯৮ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪২ জন, এর মধ্যে সিলেট জেলায় ৩৩ জন, সুনামগঞ্জে ৬ , হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃতের সংখ্যা ২৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৪ সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে আজ (১১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২০ হাজার ৪২৮ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২০ হাজার ২২৭ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ২০১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৯ জন, হবিগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারে ৯৫ জন।
গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি। তবে সুনামগঞ্জ জেলায় বর্তমানে কোন লোক হোম কোয়ারান্টাইনে নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat