ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী বাহরাইনের প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা বুধবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। খবর এএফপি’র।
বাহরাইন বার্তা সংস্থা (বিএনএ) জানায়, যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সারাদেশে এক সপ্তাহের শোক পালন করা হবে।
মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার পর তার দাফন সম্পন্ন হবে। করোনা ভাইরাসের কারণে নির্দিষ্ট ও স্বল্পসংখ্যক আত্মীয় স্বজন দাফনের সময়ে উপস্থিত থাকবেন।
শোক পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া সরকারের মন্ত্রণালয় ও বিভাগসমূহ তিনদিন বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat