ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১১-১১
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় না মেনে নেয়ার বিষয়টি ‘বিব্রতকর’।
তবে তিনি একে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন।
নির্বাচনে ট্রাম্পের পরাজয় মেনে না নেয়ার বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন মঙ্গলবার নিজ শহর উইলমিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, খোলাখুলিভাবে বললে এটি বিব্রতকর। তবে এটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে প্রভাবিত করবে না।
মার্কিন সংবাদ মাধ্যমগুলো শনিবার বড় বড় রাজ্যগুলোতে বাইডেনের ভূমিধস বিজয় অর্জনের পাশাপাশি দেশব্যাপী পপুলার ভোটেও যথেষ্ট এগিয়ে থাকার ঘোষণা দিলেও ট্রাম্প পরাজয় স্বীকারে এখনও অস্কীকৃতি জানিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্তে অটল রয়েছেন।
এ প্রেক্ষিতে বাইডেন বলেন, আমাদের বিজয় স্বীকারে তারা যে ইচ্ছুক নয় এতে পরবর্তী পরিকল্পনায় এর কোন প্রভাব পড়বে না। কোন কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না।
উল্লেখ্য, আগামী বছরের ২০ জানুয়ারি জো বাইডেনের আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat