ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর অভিনয় জগতে ফিরতে চলছেন তনুশ্রী দত্ত। সোশ্যাল মিডিয়ায় নিজেই কামব্যাকের ঘোষণা করেন অভিনেত্রী। ২০১০ সালে তাঁর শেষ সিনেমা ছিল ‘অ্যাপার্টমেন্ট’। সিনেমা থেকে বিরত থাকলেও অভিনেত্রীদের ওপর হওয়া যৌন হেনস্থার প্রতিবাদে ‘#মিটু’ মুভমেন্ট নিয়ে বেশ সরব হয়েছিলেন তিনি।

এ বার ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন, তিনি ওয়েব সিরিজ আর ছবির কাজ করবেন। ত্নুশ্রী লেখেন, ‘অনেকেই ভাবছেন আমি আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছি। এটা ভুল। ওখানকার আইটি কোম্পানি আমায় কাজের অফার দিলেও আমি সেই কাজ করিনি। আমি মুম্বইতে আমার অভিনেত্রী সত্তাকে কাজে লাগাতে চাই। দিনের শেষে আমি একজন শিল্পী। মুম্বইতে আমার পরিচিতি আছে। তাই দেশে ফিরে কাজ শুরু করেছি’।তনুশ্রী জানান, এই করোনার সময় শ্যুট শুরুর কোনও নির্দিষ্ট দিন তিনি তাঁর অনুরাগীদের জানাতে পারছেন না। যদিও সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য শ্যুট করেছেন তিনি। ছবিতে ফেরার জন্য তনুশ্রী ১৫ কেজি ওজন কমিয়েছেন বলেও জানিয়েছেন।তিনি বলেন, ‘এবার আমি আরও ভাল কাজ বাছাই করব। খারাপ অভিজ্ঞতা থেকে যা শিখেছি তা পরবর্তী কালে কাজে লাগাব। কেবল মেধাবী, নামী এবং ভাল মনোভাবের নির্দিষ্ট লোকদের সঙ্গেই শুধু কাজ করব’।

ইন্ডাস্ট্রির ‘এ-লিস্ট’-এর নির্মাতা বা অভিনেতাদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তনুশ্রী। ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে তনুশ্রী দত্তের। এরপর ‘আশিক বানায়া আপনে’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’, ‘স্পিড’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় তাঁকে তুমুল জনপ্রিয়তা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat