ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-০৫-০৩
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যবসা, বৈশ্বিক সম্পর্ক বিশ্লেষণ বিষয়ক সাময়িকী ইকোনমিস্ট কোভিড-১৯ পরিস্থিতিতে ৬৬টি উদীয়মান অর্থনীতির দেশের হালচাল বিশ্লেষণ করে এক প্রতিবেদনে বলেছে, অর্থনৈতিক শক্তি বিবেচনায় এই তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।
অর্থনীতির চারটি প্রশ্নকে বিবেচনায় নিয়ে ৬৬টি দেশের সবলতা-দুর্বলতা পরীক্ষা করে র‌্যাঙ্কিং করা হয়েছে। এগুলো হলো : জনগণের ঋণ হিসেবে জিডিপির শতাংশ, বৈদেশিক ঋণ (সরকারি ও বেসরকারি উভয়ই), ঋণের সুদ ও রিজার্ভ।
শনিবার প্রকাশিত র‌্যাঙ্কিং অনুসারে, উল্লেখিত সবগুলো সূচকে চীন, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো, ব্রাজিল এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে তুলনামূলকভাবে নিরাপদে রয়েছে বাংলাদেশের অর্থনীতি।
তালিকার শীর্ষে রয়েছে বোতসোয়ানা আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ৬৬ তম স্থানে ভেনিজুয়েলা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৬৬টি উদীয়মান অর্থনীতিকে ২০২০ সালে তাদের বৈদেশিক ঋণ পরিশোধ এবং যে কোনও বর্তমান অ্যাকাউন্টের ঘাটতি মেটাতে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার জোটাতে হবে।
চীনের কথা বাদ দিলে এই হিসেব দাঁড়াবে ২ দশমিক ৯ ট্রিলিয়নে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat