ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-০৫-০১
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।’
ওবায়দুল কাদের আজ শুক্রবার দুপুরে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামনে থেকে করোনা যুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।
সরকার করোনা মোকাবলায় সীমাবদ্ধতা কাটিয়ে উঠছে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। সম্পৃক্ত করা হয়েছে ২৯টি বেসরকারি হাসপাতালকে। আমাদের যেমন সীমাবদ্ধতা রয়েছে তেমনি রয়েছে দুর্যোগ মোকাবলার অভিজ্ঞতা। আমরা আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করে যাচ্ছি।
করোনা সংকটে বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এ পরিস্থিতিতে বিশ্বের অনেক উন্নত দেশের স্বাস্থ্য খাতে সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে একথা যেমন সত্য, তেমনি আমাদের লড়াই ও সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্য এবং অভিজ্ঞতা। সাহস হারানোর কোনও কারণ নেই। এই সংকটে আমাদের রয়েছে শেখ হাসিনার মতো সাহসী ও সৎ নেতৃত্ব।
মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের শ্রমজীবী মানুষদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে পরিবহন শ্রমিকসহ সব শ্রমিকের তালিকা অনুযায়ী সাহায্য প্রদানের যে অঙ্গীকার করেছেন তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat