ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২০-০৪-০৪
  • ৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দৈনিক ২১শ’ চিকিৎসক মোবাইলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন

দৈনিক প্রায় ২১শ’ স্বেচ্ছাসেবী চিকিৎসক মোবাইল ফোনে জনগণকে করোনা বিষয়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ একথা জানান।
তিনি জানান, দেশে বর্তমানে করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিসকের সংখ্যা ২২ হাজার ৭৭৯ জন। এদের মধ্যে ২ হাজার ১১৮ জন চিকিৎসক মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এরমধ্যে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৫০ জন এবং ৩৩৩ নম্বরে ২ হাজার ৬৮ জন চিকিৎসক বিনামূল্যে জ্বর, সর্দি, কাশিসহ করোনা বিষয়ে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন।তিনি বর্তমান পরিস্থিতিতে জনসাধারণকে হাসপাতালে না এসে ঘরে বসে ১৬২৬৩ ও ৩৩৩ এবং আইইডিসিয়ার’র হটলাইন ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে ফোন করে স্বাস্থ্যসেবা নেয়ার আহ্বান জানান।তিনি জানান, গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৬২ হাজার ১৭৩টি, ৩৩৩ নম্বরে ১ হাজার ৫৪১টি এবং আইইডিসিয়ার’র হটলাইন নম্বরে ৩ হাজার ৮৯টিসহ সর্বমোট ৬৬ হাজার ৮০৩টি ফোন কল এসেছে। এর বেশিরভাগই কোভিড ১৯ সংক্রান্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat