ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৬
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি হাসপাতালে প্রথম ‘মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি’ সম্পন্ন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট(এনআইসিভিডি)-তে রোববার একটি ‘মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি’ সম্পন্ন করা হয়েছে। দেশের কোনো সরকারি হাসপাতালে এটি এ ধরনের প্রথম সার্জারি।
১২ বছর বয়সী নুপুর নামের এক কিশোরী রোগীকে সম্পূর্ণ অচেতন করে আড়াই ঘন্টায় এ সার্জারি করা হয়। এতে খরচ পড়ে মাত্র পাঁচ হাজার টাকা।
ডা. আশরাফুল হক সিয়ামের নেতৃত্বে ১০ জন ডাক্তারের একটি টিম এই অপারেশন পরিচালনা করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রধান কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. ফারুক আহমেদ ও ডা. প্রশান্ত কুমার চন্দ উপস্থিত ছিলেন।
ডা. সিয়াম বলেন, ‘নুপুরের অবস্থা স্থিতিশীল। দুই-তিন দিন পর্যবেক্ষণের পর আমরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবো।’
নুপুর নামের এ কিশোরীর হার্টের উপরের অংশের দুই চেম্বারের মধ্যকার দেয়ালে একটি ফুটো হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানে এটিকে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি) বলে।
ডা. সিয়াম বলেন, এখন থেকে হাসপাতাল নিয়মিত এ ধরনের সার্জারি করবে এবং অন্য সার্জনদের প্রশিক্ষণ দেবে। কেননা হাসপাতালে এখন এ সার্জারির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।
তিনি বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দেশে প্রথম এ ধরনের সার্জারি সম্পন্ন করে।
ডা. সিয়াম প্রয়োজনীয সরঞ্জাম আমদানির জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
‘মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি’র ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারির বিকল্প হিসেবে বুকে একটি ছোট ছিদ্র করে অপারেশন করা হয়। এতে বুকের হাঁড় কাটতে হয় না। চিকিৎসকরা পাঁজরের মাঝখানে ছিদ্র করে কাজ করেন। এতে ব্যথা কম হয় এবং রোগী দ্রুত সেরে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat