ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মোহাম্মদ নাসিম

শুধু সিটি করপোরেশন নয়, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রী ১৪ দলের মূখপাত্র মোহাম্মদ নাসিম।
আজ বুধবার দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ১৪ দলের উদ্যোগ এই ডেঙ্গুবিরোধী জনসচেতনা কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘শুধু সিটি করপোরেশন নয়, সরকার নয় সবাইকে এগিয়ে আসতে হবে এডিস মশা ধ্বংস করার কাজে। আপনাদের কাছে অনুরোধ করবো স্কুল, কলেজ আপনাদের বাসা বাড়ি, যেখানে কাজ করেন সে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, সবাই মিলে পাড়া-মহল্লায় ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জঙ্গি দমন হয়েছে। আমরা ডেঙ্গুর বিরুদ্দে লড়াই করে বিজয়ী হব।
এখন রাজনীতি করার সময় নয় উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, দেশের মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখন রাজনীতি করার সময় নয়।
সমাবেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লেিগর সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat