ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার তারেককে দেশে ফিরিয়ে আনতে চায় : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক:-‘তারেক রহমানকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায়’ উল্লেখ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেকের স্থান হওয়া দরকার কারাগারে অথচ তিনি ব্রিটেনে। আনিসুল হক বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের আদালতের বিচারে দন্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান হওয়া দরকার কারাগারে। অথচ তিনি কারাগারে না থেকে বিদেশে (ব্রিটেন) অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।’ আইনমন্ত্রী আজ রাজধানীর গুলশানে নিজ বাসায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের আদালতের বিচারে তারেক রহমান দন্ডিত আসামি। দুটি কারণে আমরা তাকে ফেরত চাওয়ার কথা বলেছি। এক. তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে এবং দেশের আদালত তাকে শাস্তি দিয়েছে, তাই তার জায়গা হবে কারাগারে। আনিসুল হক বলেন, যুক্তরাজ্য চায় না এই একটি কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষুন্ন হোক। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তিনি এখন এ বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার ফলে একটি ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী। ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সে অনুসারে একটি পরিকল্পনা তৈরি করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat