ব্রেকিং নিউজ :
নাটোরে স্কাউটস্ দিবস উদযাপন টাঙ্গাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ২৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ
নিউজ ডেস্ক:-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে আজ কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ সভায় অংশগ্রহণ করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন মার্কেট করা হবে, যেখানে মুক্তিযোদ্ধাদের নামমাত্র মূল্যে দোকান বরাদ্ধ দেয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat