ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ২৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের ইসরাইল দূতাবাস জেরুজালেমে সরানো হবে বেআইনী পদক্ষেপ : ফিলিস্তিনী রাষ্ট্রদূত
আন্তর্জাতিক ডেস্ক :-ইসরাইলে ব্রাজিলের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়া হবে ফিলিস্তিনী জনগণের ওপর একটি বড় আঘাত এবং আন্তর্জাতিক আইনের লংঘন। মঙ্গলবার ল্যাটিন আমেরিকার এদেশে নিযুক্ত ফিলিস্তিনী রাষ্ট্রদূত একথা বলেন। খবর এএফপি’র। ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ইসরাইলে রাষ্ট্রীয় সফরে যাওয়ার কয়েকদিন আগে ফিলিস্তিনী রাষ্ট্রদূত ইব্রাহিম আলজাবেন এমন মন্তব্য করলেন। এর আগে বোলসোনারো ইসরাইলের রাজধানী তেলআবিব থেকে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার এ সফরকালে সে ব্যাপারে আলোচনা হতে পারে। আলজাবেন বলেন, ‘কোন দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন ও ফিলিস্তিনী জনগণের ওপর বড় আঘাত।’ জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর বোলসোনারো তাদের দেশের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করার ব্যাপারে তার দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানন্তরের ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat