ব্রেকিং নিউজ :
সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৬
  • ২৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
প্রবাস ডেক্স:-যথাযথ মর্যাদায় ও গুরুত্বসহ নানা আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। আজ দিবসের প্রথমভাগে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পরে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এছাড়া জাপানের স্থানীয় পত্রিকায় দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। দুপুরে টোকিওর এক স্থানীয় হোটেলে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. তোশিকো আবে, জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের মহাসচিব ও জাপানের ভূমি, অবকাঠামো, যোগাযোগ ও পর্যটন প্রতিমন্ত্রী ইচিরো সুকুদা, ডেপুটি চিফ কেবিনেট সেক্রেটারি ইয়াসুতোশি নিশিমুরা, অলিম্পিক ও প্যারা-অলিম্পিক -২০২০ সংক্রান্ত মন্ত্রী ইয়োশিতাকে সাকুরাদা এবং জাপানের পরিবেশ প্রতিমন্ত্রী মিনোরু কিউচি। এছাড়া জাপানের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, সংসদ সদস্য, জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাপানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভায়োলিনের সুরে জাপান ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। অতিথিদের নিয়ে কেক কেটে রাষ্ট্রদূত সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেন। রাষ্ট্রদূত তাঁর শুভেচ্ছা বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাপানের সম্রাট আকিহিতো এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান। তিনি জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতার জন্য জাপান সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ধারা ও বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ এবং বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা উল্লেখ করে জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প- ২০৪১’ কে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক উন্নয়ন মডেল হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার নারী শিক্ষা ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করছে। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. তোশিকো আবে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক মোবারাকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি তাঁর বক্তব্যে জাপান -বাংলাদেশের বন্ধুত্বের কথা উল্লেখ করেন এবং রোহিঙ্গা সমস্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য ভূমিকা ও নেতৃত্বের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, দু’দেশের পারস্পরিক সম্পর্ক দিন দিন আরো গভীর হবে। এছাড়া ইচিরো সুকুদা জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি, উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী তারো আসোর শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান। আগত অতিথিদের বাংলাদেশি বিভিন্ন রকমের উপহার প্রদান করা হয় এবং বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat