ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৯
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্দি নারী বিক্ষোভকারীদের ছেড়ে দেয়ার নির্দেশ সুদানের প্রেসিডেন্টের
নিউজ ডেস্ক:-সুদানি প্রেসিডেন্ট ওমর আল-বশির শুক্রবার ডিসেম্বর থেকে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে আটক নারী বিক্ষোভকারীদের ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। বশির খার্তুমে তার বাসভবনে পূর্বাঞ্চলীয় মানুষের সাথে এক বৈঠকে এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। বশির বৈঠকে বলেন, ‘আমি সকল নারী বন্দিকে মুক্তি দিতে সালাহ গোশকে নির্দেশ দিয়েছি।’ সালাহ শক্তিশালী ন্যাশনাল ইন্টিলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের প্রধান। সরকারি এই সংস্থাটি বিক্ষোভকারীদের দমনে নেতৃত্ব দেয়। প্রেসিডেন্ট কার্যালয়ের মিডিয়া অফিসও নিশ্চিত করে জানিয়েছে যে বশির বিক্ষোভকালে আটক সকল নারীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক নারী দিবসের দিনেই এই নির্দেশ দেয়া হয়েছে। কর্মকর্তারা এখনো জানাননি যে, কতজন নারীকে আটক করা হয়েছে। তবে বিরোধীদলীয় কর্মীরা জানান, বিক্ষোভকালে প্রায় ১৫০ নারীকে আটক করা হয়েছে। উল্লেখ্য, রুটির দাম তিনগুণ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর ১৯ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকালে কয়েকশ’ বিক্ষোভকারী, বিরোধীদলীয় নেতা-কর্মী ও সাংবাদিককে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat