ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা যুদ্ধবিরতি ‘সব জায়গায়’ কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৪
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদেরকে দেখতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকায়
নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ঢাকায় পৌঁছেছেন। সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা. শেঠিকে স্বাগত জানান বিএসএমএমইউর প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ। ডা. হারিসুল হক গণমাধ্যমকে জানান, দেবী শেঠিকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সব দেখে কার্ডিয়াক সার্জন হিসেবে তিনি মতামত জানাবেন। এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হানিফ বলেন, ওবায়দুল কাদেরের ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) খোলার সিদ্ধান্ত নেবে নতুন মেডিকেল বোর্ড। আওয়ামী লীগের এ নেতা জানান, ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি ও আগে গঠিত ১৯ সদস্যের মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে নতুন এ মেডিকেল বোর্ড গঠিত হবে। ওবায়দুল কাদের দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আওয়ামী লীগের নেতারা জানান,রবিবার ফজরের নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের। তখনই তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat