ব্রেকিং নিউজ :
শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে :পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক:–পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আবদুল মোমেন বলেছেন, শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয়ক্ষেত্রে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে। আজ রোববার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএনবাংলা আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ডফাইনালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটকে একটি জটিল বিষয় উল্লেখ করে বলেন, ‘এই সংকটের কোনো একরতফা সমাধান নেই। এই সমস্যা সমাধানে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা চালাতে হবে। তবে এই সমস্যা সমাধানে ইতিমধ্যেই কিছু ইতিবাচক উন্নতি হয়েছে। আশার কথা হচ্ছে এই ইস্যুতে রাশিয়া এবং গণচীন তার পূর্বের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে।’ তিনি আরও বলেন, বৃহত্তর স্বার্থে এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় যে অভ্যন্তরীণ কৌশল নেয়া হয়েছে তাতে আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পথে এগিয়ে যাচ্ছি। অনেকদিন ধরে এই সমস্যা চললে এ অঞ্চলে কিছু অনিশ্চয়তা দেখা দিবে এবং কোনো রাষ্ট্রের জন্যেই তা মঙ্গলজনক হবে না। ড. এ. কে আবদুল মোমেন বলেন, অনেকেই মনে করেন জাতিসংঘে কোনো সংকট উত্থাপন করলেই তার সমাধান হয়ে যায়। ইরান-ইরাক এবং সিরিয়া সংকটও কিন্তু জাতিসংঘ সুরাহা করতে পারেনি। গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা শেষে ট্রফি ক্রেস্টসহ চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ইউনিভার্সিটিকে নগদ দুই লাখ টাকা, রানার আপ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিকে এক লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ইস্টার্ন ইউনিভার্সিটি দলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৮ প্রতিযোগিতায় সরকারি বেসরকারি মোট ৩২টি বিশ^বিদ্যালয় অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat