ব্রেকিং নিউজ :
হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা পদ্ধতিতে জীবনব্যাপী শিক্ষাকে অবিচ্ছেদ্য অংশ করতে হবে : শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক: –টেকসই উন্নয়নের জন্য জীবনব্যাপী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, একুশ শতকের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো জীবনব্যাপী শিক্ষা। শিক্ষা পদ্ধতিতে জীবনব্যাপী শিক্ষাকে অবিচ্ছেদ্য অংশ করতে হবে। আজ রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘লাইফ লং লার্নিং ইন ডেভেলপিং কান্ট্রিজ উইথ স্পেশাল রেফারেন্স টু বাংলাদেশ’ শিরোনামের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তিনি বলেন, জীবনব্যাপী শিক্ষার শুরু হয় জন্ম থেকে এবং এই শিক্ষা চলতে থাকে মৃত্যু পর্যন্ত। এটাই হলো লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শিক্ষা। এই শিক্ষা বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় সেক্টর এবং এটা দ্রুত বর্ধিত হচ্ছে। ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের বাংলাদেশ ইনস্টিটিউট অব লাইফ লং লানিং (বিল)-এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটি অব কোপেন হেগেন’র (ডেনমার্ক) প্রফেসর এন্ডার্স হোল্ম এবং ইউনেস্কো ঢাকা অফিসের অফিসার ইনচার্জ সান লি। সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। স্বাগত বক্তব্যে বিল-এর পরিচালক অধ্যাপক অশোক ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে জীবনব্যাপী শিক্ষার গুরুত্ব অনেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat