ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১০২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ২০, ২১ বা ২২ জুলাই তারিখ নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড।

আন্তশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক ইউএনবিকে বলেন, ‘আগামী ২০, ২১ বা ২২ জুলাই এইচএসসির ফল প্রকাশের জন্য সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’

এখন তারিখ নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন চাওয়া হবে। প্রধানমন্ত্রী যে দিন সময় দিবেন সে দিনই ফল প্রকাশ করা হবে, যোগ করেন তিনি।

গত ১ এপ্রিল সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ২৪ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী ছিল। ২৭৫ জন পরীক্ষার্থী বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীদের মধ্যে মোট ছয় লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র আর ছয় লাখ ৮৭ হাজার নয়জন ছাত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat