ব্রেকিং নিউজ :
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর
  • প্রকাশিত : ২০২৬-০২-২২
  • ৭৬৮৭৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তুলেছে ভারতের মেয়েরা। শিরোপা জিততে ১৩৫ রান প্রয়োজন টাইগ্রেসদের। 
রোববার (২২ফেব্রুয়ারি) ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত 'এ'।
এরপর দলীয় ৩৩ রানে রান আউট হন নন্দিনী। ঠিক তার পরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।
বিপর্যয় সামাল দিতে গিয়ে ভারতের রানের গতিও শ্লথ হয়ে যায়। এতে চাপ ভর করে বসলে দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে। এবার বাংলাদেশকে উইকেট এনে দেন অধিনায়ক ফাহিমা খাতুন। ভারতের পক্ষে ৩৪ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন তেজাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat