ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৬৫৪৫৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বিকেলে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি মিছিল বের হয়ে তা শহর প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন। 

মিছিল শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়। 

এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহাবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat