ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৩৫৪৪৫৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলায় আজ পিরোজপুর -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি মনোনীত ধানের শীষের  প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল ৪ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

এ জনসভায় জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও সাবেক সদস্য এডভোকেট আবুল কালাম আকন, পৌর  বিএনপি সভাপতি শেখ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, যুবদলের আহ্বায়ক মারুফ হাসান ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জনসভায় বক্তারা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। 
জনসভার পরে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat