ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ৫৬৫৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিমরোন হেটমায়ারের ঝড়ো হাফ-সেঞ্চুরি ও পেসার রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে দারুণ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। 

আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। হেটমায়ার ৩৬ বলে ৬৪ রান এবং শেফার্ড হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেন। 

কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ৫০ বলে ৫৪ রানের সূচনা এনে দেন ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। দলীয় ৫৮ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন তারা। কিং ৩০ বলে ৩৫ ও হোপ ২২ বলে ১৯ রান করেন। 

নবম ওভারে তিন নম্বরে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড বোলারদের উপর চড়াও হন হেটমায়ার। ২২ বলে টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। তৃতীয় উইকেটে রোভম্যান পাওয়েলের সাথে ৩৭ বলে ৮১ রান যোগ করেন হেটমায়ার। 

১৯তম ওভারে দলীয় ১৭৫ রানে থামেন হেটমায়ার। ২টি চার ও ৬টি ছক্কায় ৩৬ বলে ৬৪ রান করেন এই বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার। এছাড়া পাওয়েলের ১৪ বলে ২৪ এবং শেরফানে রাদারফোর্ডের ১৩ বলে ২৬ রানের ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বার্ড কুরি ২ উইকেট নেন। 

১৮৩ রান তাড়া করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড। চতুর্থ উইকেটে ৪৭ বলে ৭৮ রানের জুটিতে স্কটিশদের লড়াইয়ে ফেরান অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস। দলীয় ১১৫ রানে বেরিংটন এবং ১২২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ব্রুস। বেরিংটন ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ এবং ব্রুস ৩৫ রানে আউট হবার সময় ৫ উইকেট হাতে নিয়ে ৩৩ বলে ৬১ রান দরকার ছিল স্কটল্যান্ডের। 

ইনিংসের ১৭তম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে  নেন শেফার্ড। আর সেখানেই ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত হয়ে যায়। ১৮.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় স্কটিশরা। 

৩ ওভারে ২০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন শেফার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে দশম হ্যাটট্রিকের নজির গড়েন তিনি। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে একবার হ্যাটট্রিক করেছিলেন শেফার্ড। গেল বছরের অক্টোবরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন  তিনি। 
শেফার্ডের হ্যাটট্রিকের দিনে ম্যাচ সেরা হন হেটমায়ার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat