ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৫৪৬৫৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুজুকি মোটর বাইক নবম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার। 

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার শেষ হয়েছে এই প্রতিযোগিতা। এতে সমান ৬টি করে স্বর্ণ, ৫টি করে রৌপ্য ও ৬টি করে ব্রোঞ্জ জিতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী ও আনসার।

১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

পুরুষ ফয়েল এককে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মমিনুর রহমান। পুরুষ ইপি এককে স্বর্ণ জেতেন নৌবাহিনীর হাসান আলী। পুরুষ সেবার এককে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ কামরুজ্জামান। 

নারী বিভাগে ফয়েল এককে প্রথম হয়েছেন নৌবাহিনীর তানজিলা আক্তার স্বপ্না। নারী বিভাগের সেবার এককে স্বর্ণ জয় করেছেন বাংলাদেশ আনসারের মোসা: মাহবুবা খাতুন। নারী বিভাগের ইপি একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের রাবেয়া আক্তার। 

পুরুষ ইপি দলগত ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে নৌবাহিনী। এই দলে খেলেছেন হাসান আলী, গোপাল চন্দ্র দাস, ফারুক হোসেন ও রাফি বাবু। পুরুষ সেবার দলগত ইভেন্টে যুগ্মভাবে সোনা জিতেছে বাংলাদেশ আনসার ও নৌবাহিনী। আনসার দলে খেলেছেন ইফতেখারুল আলম বিপুল, হাসান, মো: কামরুজ্জামান ও রাসেল মিয়া। নৌবাহিনী দলে খেলেছেন মো: আল আমিন, মো: সাদ্দাম মুজিব, গোলাম নবী ও হর গোবিন্দ রায়। পুরুষ ফয়েল দলগত বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। এই বিভাগে খেলেছেন মো: রিয়াজ আহমেদ, মো: মনির হোসেন, হাসান মিয়া ও মো: নেফাউর রহমান। 

নারী বিভাগের ফয়েল দলগত সোনা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। এই দলে খেলেছেন শেখ মাহমুদা ইমু, নাজনীন সুলতানা সুবর্ণা, সানজিদা ও মোসা. তানজিলা আক্তার স্বপ্না। নারী সেবার দলগত ইভেন্টে প্রথম হয়েছে নৌবাহিনী। এই দলে খেলেছেন ফাতেমা মুজিব, চাঁদনী আক্তার, ফারজানা ইয়াসমিন নিপা ও প্রিয়াঙ্কা সিকদার।      

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলুতজ্জামান খান, আকিজ বশির গ্রুপের পরিচালক শেখ রাহি মোহাম্মদ আসিফ, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat