ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-০১-১৩
  • ৫৪৬৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ নগরীর শীর্ষ সন্ত্রাসী নওশাদ হোসেন রুবেল ওরফে ব্লাক রুবেলকে (৩৫)কে আজ মঙ্গলবার ভোরে রাজশাহী মহানগরীর মতিহার এলাকা থেকে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী মঙ্গলবার রাতে রুবেলকে গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্লাক রুবেল রংপুর মহানগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবেই পরিচিত।

তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতিসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ১৫টি মামলা রয়েছে। রুবেল দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় নানারকম অপকর্মের সঙ্গে জড়িত।

রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী আরো জানান, ব্লাক রুবেলের নামে একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মতিহার এলাকা থেকে আজ প্রত্যুষে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্লাক রুবেলকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হলে সেখান থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat