ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ৫৬৫৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম বাজারে অভিযান পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে।
আজ রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে এ টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল,ডাল, ডিম ও মুরগীর বাজারে অভিযান চালানো হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি এক মুরগী ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মানসুরীন খান চৌধুরী।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat