ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৪৩৪৫৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘কলকাতায় আমার অভিনীত প্রতিটি সিনেমাই দারুণ প্রশংসা পেয়েছে। সেই জায়গা থেকে অরণ্যর প্রাচীন প্রবাদ সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল। মুক্তির পর দর্শকরা যে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাতে মুগ্ধ না হওয়ার কারণ নেই।’—নতুন সিনেমা প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে?—এমন প্রশ্নে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা।
গত ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় মিথিলার ‘বাজি’ ওয়েব সিরিজ। এতে প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে জুটি বাঁধায় ছিলেন আলোচনায়। পাশাপাশি সিরিজটিও দারুণ প্রশংসা কুড়িয়েছে। এরইমধ্যে গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমাটি। 
দুলাল দে’র পরিচালনায় সিনেমাটিতে মফস্বলের একটি হাসপাতালের নার্সের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। যা মুক্তির পর নজর কেড়েছে দর্শক-সমালোচকদের। বিভিন্ন মাধ্যমে তারা মিথিলার চরিত্রটির ভূয়সী প্রশংসা করছেন।
সিনেমাটিতে যুক্ত হওয়ার গল্প জানতে চাইলে মিথিলা বলেন, ‘পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন। সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন তা শোনান। সিনেমার ভাবনাটাও বুঝিয়ে বলেন। গল্প-চরিত্র ভালো লাগায় রাজি হই।’ এদিকে দেশের পাশাপাশি ওপার বাংলাতেও নিয়মিত কাজ করছেন মিথিলা। এরইমধ্যে ৫টি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।
কলকাতার সিনেমায় কাজ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে অনেক ভালো সাড়া পেয়েছি। ভালো প্রশংসাও পেয়েছি। এখানে আমার মায়া সিনেমাটি বেশ ভালো চলেছে। অভাগীও পুরস্কার জিতেছে। নীতিশাস্ত্র বিভিন্ন উত্সবে প্রশংসা পেয়েছে। এই ইন্ডাস্ট্রিতে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি।’ এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মেঘলা’ নামের আরো একটি সিনেমা। এতে নাম ভূমিকায় দেখা যাচ্ছে মিথিলাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat