ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ২৩৪৩৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলার সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইভাইসহ তিন শিশুর সলীল সমাধি হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার চর তারাপুর ইউনিয়নের ভাদুরিডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। চর তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চর তারাপুর ইউনিয়নের নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামানিকের দুই ছেলে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন (১৪) ও গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০) এবং চর তারাপুর ইউনিয়নের আটঘরিয়া পাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন (১০)।
স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন তলিয়ে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। ছোট দুইজনকে বাঁচাতে গিয়ে বড়ভাই ছাব্বিরেরও মৃত্যু হয়।
নিহত দুই শিশুর বাবা আলাল প্রামানিক বলেন, আমি এখন কেমন করে বেঁচে থাকবো। আমিতো একেবারে শেষ হয়ে গেলাম। দুইছেলে একই সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেলো।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যুর খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটা খুবই বেদনাদায়ক। তিনি বলেন- এখন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তাই সন্তানদের দেখে রাখার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat